কোচবিহারের শালমারায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, আগুন - The News Lion

কোচবিহারের শালমারায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, আগুন




দি নিউজ লায়ন ;  বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার দিনহাটা ২ নম্বর ব্লকের শালমারা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রচুর বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করে হামলা চালায় বিজেপি। তৃণমূল সমর্থকদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। ব্যাপক বোমাবাজি হয় এলাকায়। এমনকি দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়েন তৃণমূল কর্মীরা।


 দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঘটনায় ৮ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের কোচবিহার জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সাহেবগঞ্জ থানা এবং দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার বেশকিছু বহিরাগত দুষ্কৃতী শালমারা বাজার এলাকায় লুটপাটের জন্য জড়ো হয়। 


তাদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপরই সংঘর্ষ শুরু হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি হয় গুলি চালায় দুষ্কৃতীরা। ঘরবাড়ি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। 


এরপরই পাল্টা প্রতিরোধে নামে তৃণমূল কর্মীরা। দুষ্কৃতীদের তাড়া করে এলাকা ছাড়া করা হয়। সংঘর্ষের খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোচবিহার জেলা পুলিশ সুপার মোঃ সানা আখতার বলেন, 'অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে  গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ'।


 জেলা তৃণমূলের দাবি দিনহাটা এলাকায় রাজনৈতিক জমি দখল করতে চাইছে বিজেপি যে কারণে বহিরাগত দুষ্কৃতীদের এনে লাগাতার হামলা করা হচ্ছে। অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে।  স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে তৃণমূল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.